✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

ফাইনালের মঞ্চেই চোখ বায়ার্ন কোচের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১৪:৩৯:০৮ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ৫-৪ ব্যবধানে হারলেও ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য থেকে সরে আসছে না বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলটি পুরোপুরি প্রস্তুত।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, তাদের মূল লক্ষ্য জয়। তিনি জানান, দলের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, যা জয়ের পথে সাহায্য করবে।

তার মতে, আদর্শ হবে গোল না খেয়ে ম্যাচ জেতা, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোম্পানি আরও বলেন, বায়ার্ন সমর্থকরা এখন দলের প্রতি অনেক বেশি আস্থা রাখছেন। মৌসুমের শুরুতে অনেকে হয়ত ভাবেননি তারা এত দূর আসতে পারবে, কিন্তু এখন সবাই বিশ্বাস করছে ফাইনালে ওঠা সম্ভব।

টাইব্রেকারের পরিস্থিতি তৈরি হলে তার জন্যও দল সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। ইনজুরি প্রসঙ্গে কোচ বলেন, সার্জ গ্যানাব্রি ছাড়া বাকি সবাই ফিট আছে এবং স্কোয়াডে রয়েছে। আগের মৌসুমের তুলনায় ইনজুরি কম থাকাটা দলের জন্য বড় সুবিধা বলেও উল্লেখ করেন তিনি।

ব্যক্তিগত চাপ নিয়ে প্রশ্নে কোম্পানি জানান, ম্যাচের আগে তার ঘুম নিয়ে কোনো সমস্যা হয় না এবং তিনি কোনো অতিরিক্ত চাপও অনুভব করছেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..