✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গ্রামে লোডশেডিং নেই, যেটা আছে কারিগরি ত্রুটিজনিত : বিদ্যুৎমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৫, | ১৯:৪৬:৫৫ |
গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কোথাও বিদ্যুৎ না থাকলে তা মূলত কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে ত্রুটি ঠিক হলে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির ফল। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে, এমন ধারণা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না : শামা ওবায়েদ
মন্ত্রী জানান, তেল নিয়ে সাম্প্রতিক সময়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদও জানান তিনি।

এদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরশক্তির মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে ডিসি কার্যালয়গুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..