✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৫, | ১৯:৩২:২২ |
রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে হামে ২ জন এবং বাকিরা লক্ষণ নিয়ে।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৩ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছে, আর ৭১ জন রাজশাহী বিভাগে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জন হাম-আক্রান্ত হয়েছে। এ সময় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ১৮৬ জন; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৯ জন।

একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুর।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..