গুগলের প্যারেন্ট কোম্পানির মুনাফা বেড়েছে ৮১ শতাংশ, শেয়ারদরেও উল্লম্ফন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:০৩:২২ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগের সুফল পাচ্ছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা ও আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে শেয়ারবাজারেও নতুন উচ্চতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। মার্চে শেষ হওয়া প্রান্তিকে অ্যালফাবেটের মুনাফা ৮১ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ২৬০ কোটি ডলার। আর্থিক ফল প্রকাশের পর গতকাল অ্যালফাবেটের শেয়ারদর ৬ শতাংশের বেশি বেড়েছে। একই সময় কোম্পানিটির আয় বেড়ে হয়েছে ১০ হাজার ৯৯০ কোটি ডলার, আগের বছরের তুলনায় যা ২২ শতাংশ বেশি। বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও ভালো ফল করেছে প্রতিষ্ঠানটি। খবর এপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..