সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হরমুজে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০১, | ২৩:১৪:৪৭ |
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানকে টোল বা অর্থ দিলে সংশ্লিষ্ট জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত মার্কিন ট্রেজারি বিভাগের অধীন দপ্তরের বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এক বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে তারা জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াতের বিনিময়ে ইরান বিভিন্ন ধরনের অর্থপ্রদানের দাবি জানাতে পারে।

ওএফএসি বলছে, এসব অর্থপ্রদান নগদ অর্থ, ডিজিটাল সম্পদ, বিনিময় ব্যবস্থা কিংবা এমনকি দাতব্য অনুদানের আকারেও হতে পারে। এর মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতো প্রতিষ্ঠানে অনুদান দেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা পেতে ইরানকে অর্থ প্রদান বা এ ধরনের নিশ্চয়তা চাওয়া, উভয় ক্ষেত্রেই মার্কিন ও অ-মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, অর্থপ্রদানের পদ্ধতি যাই হোক না কেন, এই ঝুঁকি বহাল থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..