সর্বশেষ :
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ? এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল

ইরান-তুরস্ক নয়

এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২১:৩৮:৫৩ |

ইসলামি প্রজাতন্ত্র ইরান কিংবা ইউরোপের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তুরস্ক নয়। এবার নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া। নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর ড্রোন ও যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি উন্মোচনের মাধ্যমে দেশটি বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে।

আবুজাভিত্তিক প্রতিষ্ঠান টেররা ইন্ডাস্ট্রিস নতুন ইন্টারসেপ্টর ড্রোন ও বিভিন্ন যুদ্ধক্ষেত্রের সিস্টেম উন্মোচন করেছে। নাইজেরিয়ার সংবাদপত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতে ব্যাপক উদ্যোগ জোরদার করছে।

স্টার্টআপটি যে প্রযুক্তিগুলো উন্মোচন করেছে, তার মধ্যে রয়েছে ইন্টারসেপ্টর ড্রোন, মাইন অপসারণে সক্ষম মানববিহীন যান এবং কাউন্টার-ইনসার্জেন্সি অভিযানের জন্য তৈরি যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা সফটওয়্যার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ন্যাথান নওয়াচুকু জানান, এসব প্রযুক্তি ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ড্রোন-ভিত্তিক হামলার মতো ঝুঁকি বর্তমানে নাইজেরিয়ার সংঘাতপূর্ণ এলাকায় বাড়ছে।

এই নিরাপত্তা চ্যালেঞ্জই নীতিগত পরিবর্তনের দিকে দেশটিকে ঠেলে দিচ্ছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অব নাইজেরিয়া (ডিকন), যা দেশের সামরিক উৎপাদন তদারকি করে, তারা স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছে। এর লক্ষ্য হচ্ছে সামরিক কার্যকারিতা বাড়ানো।

ডিকনের মেজর জেনারেল বাবাতুন্দে আলায়া বলেন, স্থানীয় যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানানসই প্রযুক্তি উন্নয়নের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আফ্রিকায় স্থানীয় ড্রোন উদ্যোগ

নাইজেরিয়া এখন অঞ্চলটির অন্যতম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। সরকার ও বেসরকারি খাত উভয়ই স্থানীয় উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে, যাতে নিরাপত্তা ও নজরদারি সক্ষমতা উন্নত করা যায়।

গত এপ্রিল মাসে ডিকন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে স্বয়ংক্রিয় সিস্টেম, ট্যাকটিক্যাল সরঞ্জাম এবং সাইবার সমাধানের উৎপাদন লাইন সম্প্রসারণে কাজ শুরু করে। এই উদ্যোগে প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থাও রয়েছে, যার মাধ্যমে স্থানীয় প্রকৌশল ও কারিগরি দক্ষতা উন্নয়ন করা হবে।

এর আগে মার্চে নাইগাস আন্তর্জাতিক বিনিয়োগ লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এলমিরেট ইনভেস্টমেন্ট প্রায় ২০০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যার লক্ষ্য নাইজেরিয়ার প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানো।

আরও আগে, ২০২৩ সালে এলিটস লজিস্টিকস অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্থানীয়ভাবে সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কার্যক্রম শুরু করে, যা মূল সরঞ্জাম প্রস্ততকারক অংশীদারদের সঙ্গে চুক্তির ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

সূত্র : দ্য ডিফেন্স পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..