সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২১:৩৪:৩৩ |
যুক্তরাষ্ট্রের কাছে আবারও সরাসরি আলোচনার টেবিলে ফেরার জন্য একটি নির্দিষ্ট তারিখ চেয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে তিনি একই সঙ্গে কড়া বার্তা দিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর আগে কোনো অগ্রগতি সম্ভব নয়।

এই অবস্থায় প্রশ্ন উঠছে, আটকে থাকা শান্তি আলোচনা আদৌ এগোতে পারবে কি না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, প্রায় তিন সপ্তাহ আগে লেবাননে প্রথম যুদ্ধবিরতির দাবি তোলে হিজবুল্লাহ। কিন্তু সেই আহ্বানের পরও ইসরায়েলি বিমান হামলা থেমে থাকেনি। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও হামলা জোরদার করে।

এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দেয়। কিন্তু বাস্তবে যুদ্ধ থামেনি।

বরং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা আরো বেড়েছে, আর হিজবুল্লাহও পাল্টা হামলা বাড়িয়েছে।

লেবানন সরকার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র- তিন পক্ষই চেষ্টা করছে যাতে এই আলোচনা ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আলাদা কূটনৈতিক আলোচনার সঙ্গে মিশে না যায়।

তবে পরিস্থিতি যেভাবে দ্রুত উত্তপ্ত হচ্ছে, তাতে বিশ্লেষকদের ধারণা- এটি থামানোর একমাত্র উপায় হতে পারে ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলের ওপর আরো বেশি চাপ প্রয়োগ করা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..