আসন্ন ফিফা বিশ্বকাপের এবারের আসর শুরু হতে আর বাকি মাত্র ৪২ দিন। ফিফা বিশেষ পরিসংখ্যানভিত্তিক এই কাউন্টডাউনে আজকের সংখ্যাটি মনে করিয়ে দিচ্ছে ক্যামরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলার নাম, যিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন।
১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে গোলর করার সময় মিলার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। মজার ব্যাপার হলো, ১৯৯০ বিশ্বকাপে নিজের গড়া এই রেকর্ডটিই তিনি চার বছর পর আবানও ভেঙে নতুন করে গড়েন।
রজার মিলার এই রেকর্ড হয়তো গড়া হতো না। কারণ ১৯৮৮ সালেই তিনি আন্তর্জাতিক পুটবল থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু ১৯৯০ বিশ্বকাপের আগে দুয়ালায় একটি চ্যারিটি ম্যাচে তার নৈপুণ্য দেখে মুগ্ধ হন ক্যামেরুনের তৎকালীন প্রেসিডেন্ট বল বিয়া। মূলত তার অনুরোধে এবং কোচ ভ্যালেরি নেপোমনিয়াশচিকে রাজি করানোর পর মিলা আবারও জাতীয় দলে ফেরেন।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা পাঁচ ফুটবলারের তালিকায় মিলার পরেই আছেন পর্তুগালের পেলে এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সে পেপে এবং ৩৭ বছর বয়সে রোনালদো বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন। এছাড়া ৩৭ বছর বয়সে বিশ্বকাপে গোল করেন সুইডেনের গুনার গ্রেন এবং মেক্সিকোর কুয়াহতেমক ব্লাঙ্কো।
এ জাতীয় আরো খবর..