সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

অবসর ভেঙে ক্লাসেনকে ফেরানোর পরামর্শ পিটারসেনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২০:৫৪:১০ |
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হেনরিক ক্লাসেন। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা চাইলে কাজে লাগাতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন। অবসর ভেঙে এই উইকেটকিপার ব্যাটারকে আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ফেরানোর পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার।

২০২৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। ফাইনালে হাফ সেঞ্চুরি করলেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। এরপর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

জাতীয় দলের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ক্লাসেন। দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আইপিএলে খেলছেন তিনি।

বর্তমানে আইপিএলে হায়দরাবাদের হয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাসেন। চলতি আসরে ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি। তার এমন ফর্ম দেখেই 'এক্স' একাউন্টে পিটারসেন লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। আজ সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করা উচিত।'

'তাকে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবে কি না এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য তাদের প্রথম বিশ্বকাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কি না।'-যোগ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..