সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে থাকছে পোষা প্রাণীর ফ্যাশন জার্সি, দাম কত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২০:২১:২৭ |
বিশ্বকাপের উন্মাদনা এবার পোষা প্রাণীদের দিকে ছড়িয়ে পড়ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস এবার নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি জাতীয় দলের জার্সি। খবর ইএসপিএন

এই নতুন ‘পেট কালেকশন’ মূলত কুকুর এবং বিড়ালের জন্য ডিজাইন করা হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া চারটি দেশের হোম জার্সির অনুকরণে তৈরি পোশাক থাকবে। প্রাথমিকভাবে আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়া এবং জাপানের সমর্থকদের জন্য তাদের পোষা প্রাণীরা নিজেদের দলের রঙে সাজতে পারবে।

জার্সিগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর হোম কিটের ডিজাইন উপাদান রাখা হয়েছে। যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে থাকবে বিখ্যাত আকাশি-সাদা ‘আলবিসেলেস্তে’ ডোরা, আর মেক্সিকোর জার্সিতে প্রতিফলিত হবে ঐতিহ্যবাহী অ্যাজটেক ভাস্কর্য “পিয়েড্রা ডেল সোল’ এর নকশা।

প্রতিটি জার্সিতে ফেডারেশন ক্রেস্ট এবং অ্যাডিডাস লোগো হিট-ট্রান্সফার প্রযুক্তিতে যুক্ত করা হয়েছে, যাতে এটি দেখতে আরও পরিষ্কার ও প্রিমিয়াম হয় এবং পোষা প্রাণীদের জন্য আরামদায়ক ফিট নিশ্চিত করা যায়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকারের পোষা প্রাণীর কথা মাথায় রেখেই সাইজিং ব্যবস্থা রাখা হয়েছে, কারণ কুকুরের আকার চিহুয়াহুয়া থেকে শুরু করে বড় নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত হতে পারে।

জানা গেছে, প্রতিটি পোষা প্রাণীর জার্সির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..