ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৭:৩৮:০৪ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে, সে সময়েই এ প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন আমাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিলেন। পুতিন বলেছিলেন যে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট হতে চান এবং যুক্তরাষ্ট্র যেন এই ইউরেনিয়াম পেতে পারে— সেজন্য তিনি সহযোগিতা করতে পারবেন।”

আমি বলেছি, আমি চাই আমাকে সহযোগিতা করার আগে আপনি আপনার যুদ্ধের (ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাবেন।” প্রসঙ্গত, তেহরান ও ওয়াশিংটন মধ্যে উত্তেজনার মূল কারণ ইরানের ইউরেনিয়াম। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ ইন্টান্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি (আইএইএ)-এর তথ্য অনুসারে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই এই ইউরেনিয়াম দিয়ে একের পর এক পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বোমা তৈরির জন্য পরমাণু প্রকল্পের আড়ালে ইরান তার ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে— অন্যদিকে ইরান এ অভিযোগ বার বার প্রত্যাখ্যান করে বলেছে— ইরানের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ।
ইরানের এই ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে— তা এখনও রহস্যাবৃত। তবে যুক্তরাষ্ট্র চায় এই পরমাণু তেহরান ওয়াশিংটনকে হস্তান্তর করুক। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যে সামরিক অভিযান শুরু করেছে তার একটি বড় কারণ এই ইউরেনিয়াম হস্তগত করা।

সূত্র : সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..