সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অং সান সু চি এর সাজার মেয়াদ আবারও কমাল জান্তা সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৭:৩৭:১৫ |
কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির সাজাে আবারো কমিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাঁর আইনি দলের একজন সদস্য এই তথ্য জানিয়েছেন ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রীর মোট কারাদণ্ড আরো এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে । এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা।

সরকারের একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে সকল বন্দীদের সাজা কমানো হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছে অং সান সু চি। বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তার। যা ধাপে ধাপে কমানো হচ্ছে।

এরপরও এই নোবেল বিজয়ীকে এখনো আরো ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনি দলের এক সদস্য।

বর্তমানে তাঁর সঠিক অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..