ম্যারাথন দৌড়ে নাইকিকে পেছনে ফেলার খবরে শেয়ারবাজারে ইতিবাচক সাড়া পেয়েছে অ্যাডিডাস।
গতকাল লেনদেনে জার্মান ক্রীড়াপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। অ্যাডিডাসের মতে, এ সাফল্যের নায়ক কেনিয়ার দৌড়বিদ সাবাস্টিয়ান সাওয়ে। তিনি প্রথম পুরুষ হিসেবে কোনো আনুষ্ঠানিক দৌড়ে ২ ঘণ্টারও কম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ড গড়েছেন। এ সময় তার পায়ে ছিল অ্যাডিডাসের ফ্ল্যাগশিপ জুতা ‘আডিজেরো আডিওস প্রো ইভো ৩’। খবর রয়টার্স
এ জাতীয় আরো খবর..