সর্বশেষ :
চার বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন চেলসি ফুটবলার ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প অং সান সু চি এর সাজার মেয়াদ আবারও কমাল জান্তা সরকার এবার হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে মানচিত্র শেয়ার ট্রাম্পের বিশ্ববাজারে তেলের দাম ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে : ইরানি স্পিকার পাঁচ বছরে ২০০টিরও বেশি তেল-গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে: চীন হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন: মামদানি ঐক্য ও কার্যকর সংসদের আহ্বান চিফ হুইপের শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই : অর্থমন্ত্রী

বিশ্বকাপের আগে পেশির চোটে মাঠের বাইরে আরও এক আর্জেন্টাইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৮:০৭:৩৭ |
বুধবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে আতিথ্য দেবে অ্যাতলেটিকো মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে রোজিব্লাঙ্কো শিবিরে। অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

নিকো গঞ্জালেসের এই চোট অ্যাতলেটিকো মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পেশিতে চোট পাওয়ায় এই আর্জেন্টাইনকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে, এমনকি মৌসুমের বাকি অংশও মিস করার শঙ্কা তৈরি হয়েছে।

নিকোর চোট আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তাও বাড়িয়েছে। তিনি এই ফরোয়ার্ডের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। এর আগেই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর চোট দুশ্চিন্তায় ফেলেছে স্ক্যালোনিকে।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা কোপ-এর তথ্য অনুযায়ী, আজ (বুধবার) সকালে অনুশীলনের সময় এই চোট পান নিকো (চোটের নির্দিষ্ট জায়গা এখনো জানানো হয়নি)। ধারণা করা হচ্ছে, তিনি 'তিন থেকে চার সপ্তাহ' মাঠের বাইরে থাকবেন।

ফলে, নিকো চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচ ছাড়াও লা লিগার ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো, ওসাসুনা এবং জিরোনার বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন। রিকভারির গতি বিবেচনায় তিনি ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের শেষ ম্যাচ বা সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (৩০ মে, বুদাপেস্ট) ফিরতে পারেন।

নিকো বর্তমানে জুভেন্তাস থেকে লোনে অ্যাটলেটিকোতে খেলছেন, যার মেয়াদ ২০২৬ সালের আগস্ট পর্যন্ত। চুক্তিতে একটি বাধ্যতামূলক ক্রয় ধারা রয়েছে, যা অনুযায়ী যদি তিনি লিগের ৬০ শতাংশ ম্যাচে অন্তত ৪৫ মিনিট খেলেন, তাহলে ৩২ মিলিয়ন ইউরোতে তাকে কিনতে হবে। তবে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, এবং স্পেনের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দুই ক্লাব কম দামে স্থায়ী চুক্তির বিষয়ে আলোচনা করতে পারে।

উল্লেখ্য, নিকো ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও শেষ মুহূর্তে পেশির চোটে ছিটকে গিয়েছিলেন। এবার আবারও একই ধরনের চোট ২০২৬ বিশ্বকাপের আগে তার পথকে জটিল করে তুলেছে, যেখানে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..