গালের হাড় ভেঙ্গে বিশ্বকাপ শেষের শঙ্কায় লুকা মদ্রিচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৩:৪৩:৪২ |
বিশ্বকাপ ফুটবলের মহামরণে চুড়ান্ত পর্ব শুরুতে আর দেড় মাসের মত। এরই মাঝে একের পর এক তারকা খেলোয়াড়ের চোটের খবর সামনে আসছে। চোটের মিছিলে লামিন ইয়ামাল, রদ্রিগো, এস্তেভাও, এদের মিলিতাও, মোহামেদ সালাহসহ আরও বেশ কয়েকজন। এবার সে তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।

ইতালিয়ান লিগ সিরি-এ তে জুভেন্টাসের সঙ্গে ম্যাচে বাম গালে গুরুতর চোট পান এই এসি মিলানে খেলোয়াড়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাম গালের হাড় ভেঙে যাওয়ার পর লুকা মড্রিচের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি সোমবার (২৭ এপ্রিল) ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। ৪০ বছর বয়সী এসি মিলানের এই মিডফিল্ডারের পঞ্চম বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সান সিরোতে অনুষ্ঠিত সিরি-এ তে জুভেন্টাসের সঙ্গে গোলে ড্র এসি মিলান। ম্যাচে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সাথে মাথায় সংঘর্ষে মড্রিচ এই আঘাত পান। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে আছে ক্রোয়েশিয়া।

সেখানে ক্রোয়াটদের গ্রুপ সঙ্গী ইংল্যান্ড, পানামা ও ঘানা। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ক্রোয়েশিয়ার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..