সর্বশেষ :
হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী চন্দ্রগ্রহণ কাজে লাগিয়ে যেভাবে জীবন বাঁচিয়েছিলেন ‘চতুর’ কলম্বাস ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছি: জেলেনস্কি শিশুর একা একা খেলা কি আসলেই চিন্তার বিষয়, কি বলছে গবেষণা? বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবে নিজের গান যুদ্ধ থামিয়ে চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান? সুখবর দিল পাকিস্তান সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার সৌদির বিরোধিতায় মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে বাদ পড়ল মিশর: রিপোর্ট দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

নবদম্পতিদের দেখতে ২০ হাজার মানুষের ভিড়

যুদ্ধবিধ্বস্ত গাজায় ধুমধাম করে বিয়ে ৩০০ যুগলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১২:৫২:২৪ |
সংবাদমাধ্যম গাল নিউজ জানিয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।

গণ বিয়ের কর্মসূচির আয়োজন করা হয় আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ পোগ্রামের আওতায়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে।

গালফ নিউজ আরও জানিয়েছে, এই গণ বিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাঁছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণ বিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।

বিয়ের পাশাপাশি তাদের আরও সহায়তা করা হয়। দেওয়া হয় বিভিন্ন উপহার।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..