চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৪৮ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ২২ আসরের প্রত্যেকটিতে খেলা একমাত্র দল তারা। সবচেয়ে বেশি ৭৬টি জয়ও তাদের।
আরেকটি দারুণ রেকর্ড ব্রাজিলের দখলে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল যে দলটি, তারাই কি না বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ ক্লিনশিট ধরে রেখেছে। ৪৮ ম্যাচে তারা প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি। ব্রাজিলের পরে আছে জার্মানি (৪১), ইংল্যান্ড (৩৬) ও ইতালি (৩২)।
বলাবাহুল্য, সেলেসাওদের এই কীর্তিতে সবচেয়ে বড় ভূমিকা গোলকিপারদের। যেখানে তাদের লিয়াও (৮), তাফারেল (৮), গিলমার (৭), আলিসন (৫) ও কার্লোস (৪) বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ প্রতি সবচেয়ে বেশি ক্লিনশিটের কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে গড়ে ম্যাচ প্রতি একটিরও কম গোল হজম করা শীর্ষ পাঁচ দলের একটি ব্রাজিল। তাদের ফিগার ০.৯৪৭, যেখানে পরের চারটি দল নেদারল্যান্ডস (০.৯৪৫), ইতালি (০.৯৩), ইংল্যান্ড (০.৯২) ও রিপাবলিক অব আয়ারল্যান্ড (০.৭৭)।
এ জাতীয় আরো খবর..