সর্বশেষ :
২৫০০ বছরের পুরোনো স্বর্ণখচিত হেলমেট ফিরল রোমানিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ফিরছে এশিয়া-ইউরোপ এশিয়ার জ্বালানি ও কাঁচামাল সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র বিশ্বে তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা যুদ্ধের প্রভাব ঢাকতে অর্থনীতির প্রকৃত তথ্য গোপন করছে রাশিয়া ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে কমেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের গতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা খনিজ সম্পদ ও প্লাস্টিক রিসাইক্লিংয়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

হরমুজ প্রণালিতে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২১:০৭:১৩ |
হরমুজ প্রণালিতে মাইন পুতছে—এমন জাহাজ দেখা মাত্রই মার্কিন নৌবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শুধু গুলি নয়, প্রয়োজনে হত্যাও করতেও দ্বিধা করা যাবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রুথ স্যোশাল পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, যেকোনো নৌকা—এমনকি ছোট নৌকাও—যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে, তাদেরকে গুলি করে ধ্বংস করতে হবে।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপন চান না ট্রাম্প। তার মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি পরিবহন ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

ট্রাম্প বলেছেন, ‘আমাদের মাইন সরানো জাহাজগুলো এখনই স্ট্রেইট অব হরমুজ পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম আরও জোরালোভাবে—আগের তুলনায় তিনগুণ গতিতে—চালিয়ে যেতে হবে!

ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, এমন কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..