✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অংশীজনের মতামতেই সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হবে: তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৭:৫৮:৪৪ |
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে গণমাধ্যমের সব অংশীজনের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২২ এপ্রিল) সকালে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয়ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি।

এদিকে সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজে। এ সময় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর ড. সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..