সর্বশেষ :

ইউরেনিয়াম আমাদের মাটির মতোই পবিত্র : ইসমাইল বাঘাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৮:১৫:৫৯ |
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশের কাছে স্থানান্তর করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন।

ইসমাইল বাঘাই জানান, বর্তমান বা অতীতের কোনো আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশে পাঠানোর বিষয়টি কখনোই আলোচিত হয়নি। দেশের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করা হবে।

ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, আমাদের মাটি যেমন পবিত্র, তেমনি আমাদের ইউরেনিয়ামও পবিত্র ও গুরুত্বপূর্ণ। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন এবং বিষয়টিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন। জাতীয় সম্পদকে নাগরিকদের জীবনের মতোই গুরুত্ব দেওয়া উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছরের দেশীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল।

তিনি আরও জানান, পারমাণবিক জ্ঞান ইরানিদের নিজস্ব অর্জন। যদি এটি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে প্রতিপক্ষরা চাপ ও সংঘাতের মাধ্যমে এটিকে সীমাবদ্ধ করার চেষ্টা করত না। তাই ইরান তাদের পারমাণবিক সক্ষমতা ভবিষ্যতেও অটুট রাখবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..