আর্সেনালকে হারিয়ে ‘ফাইনাল’ ম্যাচে তাকিয়ে হলান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৩:১২:৪৩ |
ম্যাচ জয়ের পর ম্যানচেস্টার সিটির ফুটবলারদের উল্লাস দেখে মনে হতে পারে, শিরোপাই বুঝি জিতে গেছে তারা! নাহ, এখনই তারা জিতে যায়নি। তবে সুবাস পেতে শুরু করেছে। অমন উদযাপনে তাই বিস্ময়ের কিছু নেই। সেই উচ্ছাসের স্রোতে অবশ্য বাঁধ দিতে হয়েছে দ্রুতই। দলের তারকা ফরোয়ার্ড আর্লি হলান্ড বলছেন, এখন তারা ফাইনাল ম্যাচের অপেক্ষায়।

লিগে ম্যাচ বাকি আছে তাদের এখনও ৬টি। তবে ‘ফাইনাল’ বলছেন তিনি পরের ম্যাচটিকেই। বার্নলির বিপক্ষে বুধবার ম্যাটি জিততে পারলেই শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট স্পর্শ করবে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে রোববার আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াই দারুণ জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। গত মাসেও ১০ পয়েন্ট পেছনে ছিল পেপ গুয়ার্দিওলার দল। নাটকীয় পালাবদলে পথ ধরে এখন তারা শীর্ষে ওঠার অপেক্ষায়।

৩৩ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৭। গোলপার্থক্যে এখন একটি গোল এগিয়ে আর্সেনাল, তবে সেটি তো ঘুচে যেতে পারে যে কোনো সময়ই।

আর্সেনালের বিপক্ষে জয়সূচতক গোল করা হলান্ড এখন সেই অপেক্ষাতেই আছেন।

“বুধবার আমাদের ফাইনাল ম্যাচ। বার্নলি ম্যাচটি এই ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ।”

“মনোযোগ ধরে রাখতে হবে আমাদের, পা মাটিতেই রাখতে হবে।”

২২ বছরের লিগ শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন জিইয়ে রাখার চেষ্টায় আর্সেনাল পরের ম্যাচে শনিবার খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..