✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রী কখন কী করবেন, সফরসূচি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ২১:০৯:৩৫ |
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সোমবার (২০ এপ্রিল) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কখন কী করবেন, এ বিষয়ে সফরসূচি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কর্মসূচি

সকাল সাড়ে ১০টা : বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হবেন।
বেলা ১১টা : বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
বেলা সাড়ে ১১টা : বগুড়া পৌর ভবনে উপস্থিতি ও নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
দুপুর পৌনে ১টা : গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন।
দুপুর দেড়টা : শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান।
দুপুর পৌনে ২টা : বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
বেলা আড়াইটা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবার বাড়িতে উপস্থিত হবেন।
বিকেল সাড়ে ৩টা : বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতি।
বিকেল ৪টা : আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।
সন্ধ্যা পৌনে ৬টা : বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন।
বিকেল ৫টা ৫০ মিনিট : বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সন্ধ্যা ৬টা : ঢাকার উদ্দেশে সড়ক পথে যাত্রা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..