✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১২:৩৮:১৪ |ইরান নতুন করে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এবং দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলতে নিজের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বৈঠকে মিলিত হন তিনি। আর মাত্র তিনদিন পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। কিন্তু এখনো দেশটির সঙ্গে নতুন কোনো আলোচনার তারিখ ঠিক করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন সময় মন্ত্রীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ।
সংবাদমাধ্যম এক্সিওসকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যদি কয়েকদিনের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসে তাহলে যুদ্ধ নতুন করে শুরু হবে। সিচুয়েশন রুমে ট্রাম্পের করা বৈঠকে উপস্থিত ছিলেন ভা্ইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যিনি ইরানিদের সঙ্গে সম্ভাব্য পরবর্তী আলোচনায় অংশ নেবেন। এছাড়া বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।