✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১১:৫৬:৩০ |
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে শুভ বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব (বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান) উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নেবেন— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি আলোচনার বিষয়। আমরা সবে ক্ষমতায় এসেছি, আপনারা দেখতে পাবেন। আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন, একটু ধৈর্য ধরুন, সবে তো এক-দেড় মাস হলো। আর আপনারা শুভ বার্তা পাবেন, আমি এটুকু বলতে পারি।

পার্বত্য এলাকায় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এগুলো নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আমার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারি।

ঢাকা মেডিকেলে মারামারি : ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, জরুরি বিভাগ চালু
এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..