ইসি আখতার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৩:৫৯:১০ |
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, এসব আসনের নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এর মধ্যে বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন।

কিন্তু সংসদে একইসঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।


শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..