✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১০:৫৭:২৫ |
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকটি আজ শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে।

বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..