✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

তারেক রহমানের নির্বাচনী ব্যয় কত, জানাল ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১২:৫৭:০৭ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।

সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

ইসির দেওয়া ব্যয় বিবরণীতে বলা হয়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে এক লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য এক লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। আর নির্বাচনী ক্যাম্প পরিচালনায় তিনি ব্যয় করেছেন তিন লাখ ৬০ হাজার টাকা।

এদিকে, নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে ৯ লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। 

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..