✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে: সড়কমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৯:০১:৩২ |
শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বাড়াতে সরকারের কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়নি, এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ কে করে প্রশ্নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এসি বাসগুলো নিয়ে আপনারা কথা বলছেন। আমরা এ ব্যাপারেও বসবো। বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কী করা যায়, এগুলো আমরা দেখবো।

সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়াও নির্ধারিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পদক্ষেপ নিয়েছি। এসি গাড়ির ধরন বিভিন্ন রকমের তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..