✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঈদের পর আবার ছুটি : ঢাকায় ফিরেই ফের বাড়ির পথে কর্মজীবীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৭:৪৩:১৮ |

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরেছেন কর্মজীবী মানুষ। তবে ফেরার পরপরই টানা তিন দিনের ছুটি থাকায় আবারও অনেকেই রাজধানী ছেড়ে বাড়ির পথে রওনা হচ্ছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্টেশনে একদিকে যেমন ঢাকামুখী যাত্রীদের আগমন দেখা গেছে, অন্যদিকে অনেকেই আবার ফিরতি পথে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠছেন।

এদিকে ট্রেনের টিকিট কাউন্টারেও ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। তাদের একজন লিটন আনোয়ার লিটু বলেন, "ময়মনসিংহ যাব। ট্রেনের সিটসহ টিকিট খুঁজছিলাম কাউন্টারে, কিন্তু পেলাম না। একটি স্ট্যান্ডিং টিকিট কিনতে পেরেছি।"

ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি ছিল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত, মোট সাত দিন। ঈদের পর কর্মদিবস শুরুর আগে ২৩ মার্চ রাত ও ২৪ মার্চ সকালে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। তবে কর্মদিবসের মাঝেই আবার নতুন করে ছুটির সুযোগ তৈরি হওয়ায় অনেকেই পুরো পরিবার না এনে একাই ঢাকায় ফিরেছিলেন।

স্টেশন ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যারা অফিসে যোগ দিতে ২ দিন আগে ফিরেছেন তাদের বেশিরভাগই একা এসেছেন। পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতেই রেখে এসেছেন। কারণ, আগামীকাল রয়েছে স্বাধীনতা দিবস, এর পরেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে আবারও তিন দিনের ছুটি পাওয়ায় অনেকেই পরিবার নিয়ে পরে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান  বলেন, "ঈদের পর অফিসে যোগ দিতে গত ২৩ মার্চ রাতে ট্রেনে একাই ঢাকায় এসেছিলাম। কিন্তু এখন আবার তিন দিনের ছুটি, তাই বাড়ি যাচ্ছি। আগামী ২৮ মার্চ পরিবারকে ঢাকায় নিয়ে একবারে ফিরব।"

নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী মনিরুজ্জামান বলেন, "ঢাকায় এসে দুই দিন অফিস করলাম, তারপর আবার ছুটি। তাই ভাবলাম ঢাকায় বসে থাকার চেয়ে বাড়ি যাওয়া ভালো। এই যাওয়া-আসাটা একটু কষ্টের, কিন্তু ছুটি যখন আছে তখন কাজে লাগাতে চাই। সামনে টানা কাজ থাকবে, তখন আর সময় পাওয়া যাবে না।"

ঢাকা রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনরত টিটিইরা  জানান, ঈদের পরপরই যাত্রীচাপ কিছুটা কমলেও এই মধ্যবর্তী ছুটির কারণে আবারও স্টেশনে যাত্রী চলাচল বেড়েছে। বিশেষ করে একা যাতায়াত করা কর্মজীবী পুরুষ যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

তারা আরও জানান, ২৬ মার্চ ও পরবর্তী সাপ্তাহিক ২ দিন ছুটি মিলিয়ে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে মানুষ যাচ্ছে। সন্ধ্যার পরের ট্রেনগুলোতে আরও ভিড় হতে পারে। তবে ২৯ মার্চ থেকে পুরোদমে কর্মদিবস শুরু হলে আবারও ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..