রাতভর ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ বৈরুতের বাসিন্দাদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরে যাওয়ার জন্য সতর্ক করে। এ ছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরবও রাতভর ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে।
অন্যদিকে বিমান হামলার সাইরেন বাজার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণাঞ্চলীয় সিডন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আদলুন শহরে ইসরায়েলি শত্রুপক্ষের হামলায় চারজন এবং মিহ মিহ শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরো দুজন নিহত হয়েছেন।
ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে।
ঘটনাস্থল থেকে বিবিসিকে সূত্র জানিয়েছে, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। ছবিতে দেখা যায়, বুধবার ভোরে ভবনগুলোর ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানে নতুন করে হামলা শুরু করেছে।
এদিকে চ্যানেল ১২ জানিয়েছে, ধেয়ে আসা রকেট ও ড্রোন হামলার কারণে উত্তর ইসরায়েলের পশ্চিমাঞ্চল এবং উচ্চ গ্যালিলি অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে হিজবুল্লাহ এবং ইরান উভয়ই উত্তর ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা স্থানীয় সময় রাত ১ টা ৩০ মিনিটে ইসরায়েলি শহর কিরিয়াত শমোনায় রকেট হামলা চালিয়েছে। আমাদের পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় লেবানন থেকে উত্তর ইসরায়েলে ছোড়া রকেটের আঘাতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।’
চ্যানেল ১২ জানিয়েছে, লেবাননের গোষ্ঠীটি গত এক ঘণ্টায় ইসরায়েলের দিকে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চ্যানেলটি আরো জানায়, এই হামলায় সাফেদ শহরসহ উত্তর ইসরায়েলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইরানও ইসরায়েলে দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বুধবার ভোরের দিকে হামলার সংখ্যায় কিছুটা বিরতি ছিল, কিন্তু গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানের জন্য বেশ কয়েকটি সতর্কতা জারি করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং সেই সতর্কতাগুলো এখন প্রত্যাহার করা হয়েছে।
আবারও তেল আবিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেল আবিবের পাশের শহর বনি বারাক সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর একটি ঘটনার সাক্ষী হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরটির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং নয়জন আহত হন। অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জন শিশু।
মঙ্গলবারের আগেও তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভবনগুলোতে আঘাত হানে। এতে চারজন হয়। বিমান বাহিনী তদন্ত করছে, ঠিক কীভাবে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেল।
এদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার আজ-জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরায়েল অবরুদ্ধ এই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
সূত্র : আলজাজিরা।
এ জাতীয় আরো খবর..