ইরান নিয়ে চীনের নতুন হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৯:৫১:৩২ |
ইরানে ২৪দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। একের পর এক দিয়ে যাচ্ছে সতর্কতা। এবার নতুন হুঁশিয়ারি দিল চীন।

আজ সোমবার (২৩ মার্চ) হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সঙ্গে জড়িত সব পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একটি 'বিপজ্জনক চক্র' রোধ করতে এবং পুনরায় আলোচনায় ফিরে আসার জন্য তারা এ অনুরোধ জানায়।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে চাপ সৃষ্টি করছেন, সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যদি এই শত্রুতা বাড়তেই থাকে এবং পরিস্থিতির আরও অবনতি হয়, তবে সমগ্র অঞ্চল বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হবে।’

তিনি আরও বলেন, ‘শক্তির ব্যবহার কেবল একটি বিপজ্জনক চক্রেরই জন্ম দেবে।’ এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..