নিহত কিশোরের মরদেহ ফেলে চলে গেল বন্ধুরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১৮:৩৬:৫৯ |
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শাহাদাত খলিফা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত খলিফা (১৫) শিবচর উপজেলা দ্বিতীয়া খণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে দ্বিতীয়া খণ্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ শেষে ভ্যানযোগে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় শাহাদাত। দুপুরে কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে শাহাদাতসহ তিনজন আহত হয়। শাহাদাতের মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ দেখে সঙ্গে থাকা বন্ধুরা ভয়ে শাহাদাতকে ফেলে বাড়ি চলে যায়।

পরে এক ভ্যানচালক শাহাদাতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি পদ্মা সেতু দক্ষিণে থানা এলাকায় ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনবে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..