লেবাননজুড়ে ইসরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত ১১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।
হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার দাবি করে ইসরায়েল এই সামরিক অভিযান অব্যাহত রাখলেও, বাস্তবে সাধারণ বেসামরিক নাগরিক এবং বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্রমাগত এই ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চলমান এ সংঘাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ইতোমধ্যেই ১,০০০ ছাড়িয়ে গেছে।
যুদ্ধবিধ্বস্ত এলাকার এক মর্মান্তিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে সিএনএন'র এক সাংবাদিক জানান, তিনি এক পিতার সাথে দেখা করেছেন যিনি সাম্প্রতিক এক হামলায় তার পাঁচ সন্তানকে হারিয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
এ জাতীয় আরো খবর..