ইরাকের গোয়েন্দা সদর দফতরে হামলায় কর্মকর্তা নিহত

শনিবার ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দফতরে ড্রোন হামলা হয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:০৭:৩২ |

ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দফতরে ড্রোন হামলা হয়েছে। এতে এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এই হামলা ঘটনা ঘটে।

ইরাকের জাতীয় গোয়েন্দা সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, বাগদাদের একটি যোগাযোগ ভবনও ড্রোন হামলার শিকার হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। সংস্থাটি দেশটিতে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..