লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১৫:৫৬:৪৪ |

শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া এবং হানিন শহরে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোসরা মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ১০০১ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু ও ৪০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়া, এই সময়ে ২৫৮৪ জন আহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..