মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাতারের রাস লাফান গ্যাসফিল্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর। এই হামলার জেরে কাতার সে দেশে নিযুক্ত ইরানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে।
দেখে নিন এক নজরে সবশেষ আপডেট
- কাতারের রাস লাফান গ্যাসফিল্ডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটি ইরানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে
- সংযুক্ত আরব আমিরাত আবুধাবির হাবশান গ্যাস কেন্দ্র বন্ধ করে দিয়েছে হামলার আশঙ্কায়
- সৌদি আরব জানিয়েছে, রিয়াদে তাদের দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে এবং ইরানের ওপর অবশিষ্ট বিশ্বাসও শেষ হয়ে গেছে
- ইসরায়েল ইরানের আনজালি বন্দর ও সাউথ পার্স গ্যাসফিল্ডে হামলা চালানোর পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, এই সংঘাত অনিয়ন্ত্রণযোগ্য হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে
- ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় তেল আবিব ও পশ্চিম তীরে চারজন নিহত হয়েছেন
- লেবাননের বৈরুত ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬৮ জনে দাঁড়িয়েছে
- কুয়েতি ন্যাশনাল গার্ড আকাশসীমায় একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, মিশর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সামরিক আগ্রাসনের বিষয় তুলে ধরেছেন
- কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান শিল্প এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এলএনজি অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে
- ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এ অঞ্চলের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানকে ভয়াবহ জবাব দেওয়া হবে
- ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, তাদের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন
- মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ইরানের রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকলেও তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
সূত্র: আল-জাজিরা
এ জাতীয় আরো খবর..