সর্বশেষ :
তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা! ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম? হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’ আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি ‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল কেন সারা বিশ্বের নজর এখন ইরানের খার্গ দ্বীপে?

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১১:৩৭:৫১ |
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ-ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে জাপান-সহ যে ৬ মিত্রদেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সেখানে নিজেদের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা টোকিওর নেই।

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়া শুরু করবে।

তবে গতকাল ১৫ ফেব্রুয়ারি ট্রাম্প এই কাজে জাপান-সহ মিত্র ৬ দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। বাকি দেশগুলো হলো চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেন। ট্রুথ সোশ্যালে এই বার্তা পোস্ট করার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমি চাই এই দেশগুলো এগিয়ে আসুক এবং নিজেদের এলাকা রক্ষা করুক; কারণ এটা (হরমুজ প্রণালী) তাদের এলাকা, এই এলাকা থেকেই তারা তাদের জ্বালানির সরবরাহ পায়।”

এদিকে ট্রাম্পের এই আহ্বানের পর কয়েক ঘণ্টার মধ্যেই এ ইস্যুতে বিবৃতি আসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে। সেই বিবৃতিতে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, “আমরা এখনও (হরমুজ প্রণালীতে) নিরাপত্তা জাহাজ পাঠানোর কোনো সিদ্ধান্ত নিইনি। আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে জাপান স্বাধীনভাবে কী কী করতে পারে, সে সম্পর্কে আমরা চিন্তাভাবনা করছি।”

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিও একই বক্তব্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “আমরা কী করতে পারি এবং বর্তমান পরিস্থিতি আমদের তা করা উচিত কিনা— সেটি অবশ্যই আলাদা বিষয়।”

ট্রাম্পের আহ্বানের পর প্রথম দেশ হিসেবে তা প্রত্যাখ্যান করল জাপান। অন্যন্য দেশুগুলো এখনও প্রতিক্রিয়া জানায়নি।


সূত্র : আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..