সর্বশেষ :
তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা! ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম? হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’ আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি ‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল কেন সারা বিশ্বের নজর এখন ইরানের খার্গ দ্বীপে?

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১১:১৮:৩৮ |
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। অনেকেই বলছেন, নেতানিয়াহু মারা গেছেন এবং তার হাতে পাঁচটি আঙুলের পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তাদের ধারণা অনুযায়ী আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স (এআই) দিয়ে তৈরি ভিডিও।

এমন গুঞ্জনের মধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছেন নেতানিয়াহু। এই ভিডিওতে তিনি দেখাচ্ছেন তার হাতে পাঁচটি আঙুলই রয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার দুই হাতই ক্যামেরার সামনে তুলে ধরেন। ভিডিওতে তাকে কফি নিতে দেখা যাচ্ছে।

নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে মজা করে নেতানিয়াহু বলেন, “আমি কফির জন্য মৃত (ব্যাকুল)।” আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..