দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১১:০০:০২ |
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ১০ মিনিটের এ তথ্য জানায় দুবাই মিডিয়া অফিস।

তারা বলেছে, ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থা।

এরআগে কয়েক ঘণ্টা আগে ইরান সতর্কতা দিয়ে দুবাই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছ থেকে সব সাধারণ মানুষকে সরে যেতে বলেছিল। দেশটি বলেছিল, সেখানে মার্কিন সেনারা লুকিয়ে আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা শুরুর পর দুবাই বিমানবন্দরকে একাধিকবার টার্গেট করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের একটি।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..