তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১০:৫৫:৫৯ |
ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান চালাচ্ছে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার বাংলাদেশ সময় সকাল প্রায় সাড়ে ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়।

এর কয়েক মিনিট আগে ইরান থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর তেহরানে হামলা শুরুর ঘোষণা দেয় দখলদাররা।

এরআগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, ইরানের আরও কয়েক হাজার স্থাপনায় তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছিলেন, তারা প্রতি দিন নতুন নতুন টার্গেট খুঁজে বের করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। যা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..