সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

জ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, আজ থেকে স্বাভাবিক বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ২৩:০২:০৯ |
ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব ফিলিং স্টেশনে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী রাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আজ রবিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

মনির হোসেন চৌধুরী আরো বলেন, ঈদ উপলক্ষে আপাতত ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর ফলে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ ও বিক্রি স্বাভাবিক নিয়মে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..