লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান এই হামলায় আহত হয়েছে আরো ২ হাজার ৯ জন।
শনিবার (১৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি বলেছে, ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশুও রয়েছে।
আরো বলা হয়েছে, বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা বা নিরাপত্তা হুমকির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫টি হাসপাতাল বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে।
কর্মকর্তারা সতর্ক করেছেন, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে তল্লাশি চালিয়ে যাওয়ায় এবং চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ জাতীয় আরো খবর..