খারগ দ্বীপে মার্কিন হামলার ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৩:৫২:৫৮ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ও সিএনএনের ভৌগোলিকভাবে শনাক্ত করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সঙ্গে ভিডিওর ফ্রেমগুলো মিলিয়ে সিএনএন এ হামলার স্থান নিশ্চিত করেছে।

তেলের অভয়ারণ্যখ্যাত ভূখণ্ডটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য যতখানি তাৎপর্য বহন করে তার চেয়ে বেশি জরুরি বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়।

দেশটির অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ মার্চ) ঘোষণা করেছেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে এবং জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট গভীর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..