'সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হা ম লা চালাতে হচ্ছে,' জানালো ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ০০:১৯:১২ |
ইরান জানিয়েছে, প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে তারা দুঃখিত (sorry)। শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

তবে, একইসাথে, ইরান জানিয়েছে, এসব হামলার লক্ষ্য আসলে প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, 'আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।'

তিনি আরও বলেন, ইরানের সামরিক পদক্ষেপগুলো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, বরং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নেওয়া প্রতিরক্ষামূলক পদক্ষেপ।

ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা এসব পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সর্বদা তৎপর। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..