✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ভারতের তরুণদের অনুপ্রেরণা বাংলাদেশের জেন-জি আন্দোলন: নেহা বোরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৩:৪৯:৩৬ |

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছেবলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।

গতকাল বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র সংগঠনটির প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে ভারতের তরুণেরা শিক্ষা ও অনুপ্রেরণা নিচ্ছেন বলেও উল্লেখ করেন নেহা।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আপনারা যেসব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেগুলো থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিচ্ছি।’

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের সম্মিলিতভাবে অধিকার আদায়ের পথ দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে শুভেচ্ছা জানিয়ে নেহা বলেন, ‘আপনাদের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা জানাই। আপনাদের প্রতি আমাদের লাল সালাম। আমরা জানি, এ দেশে সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।’

নেহা বলেন, ভারতের তরুণেরাও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের সংগ্রামের মধ্যে মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী এবং অধিকারকর্মীরা একসঙ্গে কাজ করে আরও ভালো দক্ষিণ এশিয়া ও বিশ্ব গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন এআইএসএ-এর এই নেত্রী।


ভারতে বিক্ষোভের মধ্যে একাধিকবার আটক নেহা

বাংলাদেশের আন্দোলনের প্রশংসা করা নেহা বোরা সম্প্রতি ভারতেও ছাত্র আন্দোলনে সক্রিয় রয়েছেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে ২ থেকে ১১ অক্টোবরের মধ্যে দিল্লি পুলিশ তাকে একাধিকবার আটক করে। পরে প্রতিবারই তাকে ছেড়ে দেওয়া হয়।

গত ২ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের কাছে প্রথমবার আটক হন নেহা। এরপর ৪ অক্টোবর একটি মিছিলে অংশ নেওয়ার সময় তাকে আবার আটক করা হয়।

সর্বশেষ ১০ অক্টোবর সফদরজং বিমানবন্দর উড়ালসড়কের কাছে তাকে আটক করে ময়দান গড়ি থানায় নেওয়া হয়। পরদিন ১১ অক্টোবর নরেলা শিল্পাঞ্চল থানায় তাকে অল্প সময়ের জন্য আটক রাখা হয়। প্রতিবারই সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..