সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

ইসরাইলে ক্লাস্টার বোমা বিস্ফোরণ

বাহরাইনের তেল স্থাপনায় ইরানের হা ম লা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১২:৪০:৪৯ |
উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ হয়েছে। আক্রমণ চালানো হয়েছে বাহরাইনের তেল স্থাপনায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১২শ’র বেশি মানুষ।

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সংঘাতে রণক্ষেত্র পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনস্যুলেটে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

 
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫মার্চ) বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইরান। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

 
ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করার কথা জানিয়েছে ইসরাইল। আইডিএফ প্রধান বলেন, এই ধাপে ইরানের শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে।
 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত ছয় দিন ধরে ইরানে বিরতিহীন হামলা চালানো হচ্ছে। আর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী। 
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান। সতর্ক করেন, কোনো নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে।
 
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে, তাহলে সময় অপচয় করবে।’
 
খামেনির ছেলে মুজতবাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না, যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন।
 
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্স পোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য ‘প্ল্যান এ’ ব্যর্থ হয়েছে, ‘প্ল্যান বি’ আরও ব্যর্থ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..