সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হা ম লা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১২:০০:৫৭ |
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। খবর আলজাজিরার।

কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন-মিসাইল হামলা চালিয়েছে ইরানের রেভ্যলুশনারি গার্ড (আইআরজিসি)। শুধু কাতারেই ছোড়া হয় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ছোড়া হয় প্রায় দেড়শ' ড্রোন ও মিসাইল। কুয়েতে ভূপাতিত করা হয় কয়েকটি মিসাইল।


বাহরাইনের প্রধান জ্বালানি তেল পরিশোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি।

বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুদ্ধ শুরুর পর ২০ দফায় মার্কিন-ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবি করে তেহরান।

মার্কিন সাবমেরিনের হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয়েছে হামলা, এমনটা জানায় (আইআরজিসি)।

হামলায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগে বেশ কয়েকটিতে। রাজধানী তেলআবিবেও পাওয়া যায় একাধিক বিস্ফোরণের খবর। এছাড়াও, পশ্চিম তীর ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন।


সংবাদমাধ্যম সিএনএন জানায়, তেলআবিবের পূর্বে বারেকেত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছে তারা। এছাড়া, ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..