ক্ষে প ণা স্ত্র ও ড্রো ন ধ্বং সে র দাবি সৌদির

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৩:২২:১৪ |
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ মার্চ) এ দাবি করেছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। 

মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানানো হয়, আল-খারজ শহরের বাইরে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আল-খারজ গভর্নরেটের পূর্ব দিকে আরও তিনটি ড্রোনও প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া সৌদি আরবের উত্তরের আল-জৌফ এলাকা পূর্ব দিকেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান মুখপাত্র ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..