দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর আগে অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে।
ইরানের পাশপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এ জাতীয় আরো খবর..