সর্বশেষ :
কে এই মো জ ত বা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! কুর্দিদের ইরানে স্থ ল অ ভি যা ন চালানোর তথ্য মি থ্যা, বলল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বি রু দ্ধে সা ম রি ক জবাব অব্যাহত থাকবে ই রা নে র ই স রা য়ে ল- ইরান যু দ্ধ : নিজের ভূ-রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন? ই স রা য়ে লে ই রা নে র মি সা ই ল নিক্ষেপ রিয়াদের কাছে ই রা নে র তিনটি ক্রুজ মি সা ই ল ভূ পা তি ত করল সৌদি হরমুজ প্রণালীতে ট্যাং কা র জাহাজে হা ম লা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান কমে গেছে ইরানের মি সা ই ল হা ম লা, যু দ্ধ কা লী ন কিছু বি ধি নি ষে ধ শিথিল ইসরায়েলের ট্রাম্পের ‘ই রা ন যু দ্ধ’ ঠেকাতে ব্য র্থ মার্কিন সিনেট কুয়েতের উপকূলে ড্রো ন হা ম লা য় ডুবল তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালীতে ট্যাং কা র জাহাজে হা ম লা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১১:০৫:২৮ |
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন, তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল বুধবার ঘটেছে এ হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতকাবাহী সেই ট্যাংকার জাহাজটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাংকার থেকে উদ্ধার করা হয় জাহাজটি ২৪ জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রু’র নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েক জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী।

এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ওমানের নৌবাহিনী। ওমান কিংবা ইরানের সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইরানের। তার একদিন পর ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সূত্র : মিডলইস্ট মনিটর

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..